সাতক্ষীরা জেলাধীন তালা উপজেলায় মাইকেল মধুসূদুন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরবর্তী কুমিরা গ্রামে ১৯১৪ খ্রিস্টাব্দে কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের চেতনায় লালিত এ বিদ্যালয়টি অত্র এলাকার মানুষের নিরন্তর শিক্ষা সেবা দিয়ে যাচ্ছে। বিদ্যালয়টি একাডেমিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা ক্রমিক কার্যাবলী এবং নানা ধরনের সাংস্কৃতিক আচার অনুষ্ঠানাদি সম্পাদন করে থাকে। এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।